পরিবেশ

বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড আলাস্কায়

বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড আলাস্কায়
বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড আলাস্কায়

বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬৫ ডিগ্রি। ২০১২ থেকে এ পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে আলাস্কায় ১৯৫৪ সালের ২৭ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬৭ ডিগ্রি। উত্তর মেরুর ফেয়ারব্যাঙ্কসে অবস্থিত জাতীয় আবহাওয়া পরিষেবা অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্বের বহু দেশের মানুষ ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ হন। এর মধ্যে আলোচনায় ছিল ভারতের লাদাখের মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা। তবে এর চেয়েও বহু কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার বেটলস শহরে। সেখানে শুক্রবার সকালে তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়।

তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান।গত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ