পরিবেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রবিবার ভোররাতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি শীত মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২৬ ডিসেম্বর পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীতে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গল এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। আজও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এরপর নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ