পরিবেশ

ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা, দেশজুড়ে ঘন কুয়াশা

ঘন কুয়াশা
ঘন কুয়াশা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল রবিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ শনিবার মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়বে। ঘন কুয়াশায় বিশেষ করে মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসতে পারে। শনিবার সকালে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকালে ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি আরও বলেন, আজ মধ্যরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসবে। যার ফলে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এমতাবস্থায়, মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, চলতি মাস ধরে তীব্র শীত অনুভূত হবে। মাঝে মাঝে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। যেহেতু আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের সামান্য উপরে। এই কারণে মৃদু শৈত্যপ্রবাহ বলা যাবে না।

আবহাওয়াবিদরা জানান, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ ডিগ্রির নীচে তাপমাত্রা নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ