পরিবেশ

৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু
৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ চার ঘণ্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে সেতুতে যান চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকার ফলে টাঙ্গাইল অংশের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়ক জুড়ে তীব্র যানজট দেখা দেয়। কুয়াশা কেটে গেলে টোল আদায় শুরু করে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে যানজট। তবে আকস্মিক এ যানজটে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে চার ঘণ্টা বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে আবার টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এখনও টাঙ্গাইল অংশের প্রায় তিন কিলোমিটার মহাসড়কে যানজট রয়েছে। তবে টোল আদায় অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে যাবে। সূত্র/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ