পরিবেশ

পর্যটকশূন্য সৈকতে বিরল প্রজাতির ডলফিনের খেলা

পর্যটকশূন্য সৈকতে বিরল প্রজাতির ডলফিনের খেলা
পর্যটকশূন্য সৈকতে বিরল প্রজাতির ডলফিনের খেলা

করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটক ও স্থানীয়দের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এক সপ্তাহ ধরে চলা নিষেধাজ্ঞার ফলে সৈকতে ফিরে এসেছে প্রাকৃতিক পরিবেশ। আর এই সুযোগে ডলফিনের দল সৈকতে এসে খেলা করছে।

শনিবার সকালে কলাতলী পয়েন্টে গিয়ে দেয়া যায়, সেখানকার নীল জলে বিরল প্রজাতির ১০ থেকে ১২টি ডলফিন লাফিয়ে লাফিয়ে খেলা করছে। সমুদ্রপাড় থেকে খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যায়।

কয়েক দিন আগে কয়েকজন সার্ফার সমুদ্র সৈকতে গিয়ে ডলফিনের খেলা প্রথম প্রত্যক্ষ করেন। মাহাবুবুর রহমান নামের এক সার্ফার ডলফিনের ওই খেলার দৃশ্য ভিডিও করেন; যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কলাতলী পয়েন্টে কথা হয় দরিয়ানগর এলাকার বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে। তিনি জানান, এখন প্রতিদিনই ডলফিনের দল কলাতলী পয়েন্টের নীল জলে খেলা করছে। এছাড়া এদিন সকালে তিনি হিমছড়ি সমুদ্র সৈকতে ডলফিনের একটি দল দেখতে পান।

এই দলে বাচ্চাসহ ১০ থেকে ১২টি ডলফিন ছিল। ডলফিনের খেলা করার দৃশ্য প্রথম ধারণ করা স্থানীয় সার্ফার মাহবুবুর রহমান জানান, এর আগে কখনও তিনি কক্সবাজার সৈকতে ডলফিনের খেলা দেখেননি। স্থানীয় কয়েকজন জানান, গত ৩ দশকে কক্সবাজার সমুদ্র সৈকতে কখনও ডলফিনকে খেলা করতে দেখা যায়নি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৈকতে পর্যটক ও স্থানীয়দের পদচারণা বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। এ কারণে দূষণ একেবারেই কমে গেছে। মূলত দূষণ ও পর্যটক না থাকায় সৈকতে ডলফিন আসছে।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ