পরিবেশ

রাতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা, ২ নম্বর সতর্ক সংকেত

রাতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা, ২ নম্বর সতর্ক সংকেত
রাতে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা, ২ নম্বর সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন অঞ্চলে রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে। একইসঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সঙ্গে নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসের বলা হয়েছে, ঢাকায়, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।বুধবার (১২ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবার কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ