পরিবেশ

আজ থেকে পর্যটকরা ঢুকতে পারবেন সুন্দরবনে

সুন্দরবন / Image: Dizzy Traveler
সুন্দরবন / Image: Dizzy Traveler

দীর্ঘ প্রায় চার মাস পর আজ বুধবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন। ফলে পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণের প্রস্তুতি শুরু করে দিয়েছে ট্যুর অপারেটররা। তবে পর্যটক বুকিংসহ সার্বিক প্রস্তুতি শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অধিকাংশ অপারেটর সুন্দরবন যেতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বপ্রস্তুতি না থাকার কারণে অধিকাংশ ট্যুর অপারেটর প্রথম দিনে সুন্দরবনে যেতে পারবেন না। ভ্রমণপিপাসুরা অগ্রিম যোগাযোগ করছে। কিন্তু, বন বিভাগের সিদ্ধান্তহীনতার কারণে ইতিপূর্বে অগ্রিম বুকিং ফিরিয়ে দিচ্ছেন তারা। তবে, এখন ক্রমাগত বুকিং আসছে বলেও জানান তারা।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হচ্ছে। কোনো লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লিখিত নীতিমালা অমান্য করে কোনো ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। / ই/ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ