পরিবেশ

কপ-২৬: নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি সম্পন্ন

কপ-২৬: নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি সম্পন্ন / Reuters
কপ-২৬: নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি সম্পন্ন / Reuters

স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে বিপজ্জনক জলবায়ু পরিবর্তন রোধের চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর পরিকল্পনা রয়েছে এই চুক্তিতে। খবর বিবিসির।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চূড়ান্ত চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আরও অর্থ সহায়তার অঙ্গীকার করা হয়েছে। যদিও এসব প্রতিশ্রুতি তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য পর্যাপ্ত নয়।

জানা গেছে, এই চুক্তির আওতায় থাকা দেশগুলো ২০২২ সালে কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে গুরুতর প্রভাব অনুভব করতে পারে পৃথিবী।

এই চুক্তির মূল অর্জনগুলোর মধ্যে রয়েছে পর্যায়ক্রমে কয়লার ব্যবহার কমানোর প্রতিশ্রুতি, নির্গমণ-কাটার পরিকল্পনাগুলো নিয়মিত পরিদর্শন করা এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থিক সহায়তা বাড়ানো। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ