পরিবেশ

ছুটির দিনে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি

ছুটির দিনে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি
ছুটির দিনে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি

ঢাকায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে টানা দুই দিন। এতে করে সারাদেশের মতো ঢাকাতেও শীতের প্রকোপ বেড়েছে। বৃহষ্পতিবার এক পশলা বৃষ্টি দেখেছে নগরবাসী। শুক্রবার সকালেও দেখা দেয় সেই বৃষ্টি। ২৪ ঘণ্টায় দু’বার বৃষ্টি দেখল ঢাকাবাসী।

শুক্রবার দুপুর থেকে কালো মেঘে ঢেকে আছে আকাশ। ছুটির দিন হওয়ায় রাস্তায় ভোগান্তি কম থাকলেও খেটে খাওয়া মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। মাঘ মাসের শেষ দিকে এসে এই বৃষ্টি ঢাকায় শীত বাড়াবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার রাতেও ঢাকার মিরপুর, উত্তরা, বাড্ডাসহ বিভিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে – আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তবে বৃষ্টির কারণে ঢাকার বায়ুদূষণ কমেছে। বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণে চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্বের সেরা দূষিত শহরের তালিকায় ঢাকার নাম বার বার উঠে আসে। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নুতন এক গবেষণা বলা হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে গাজিপুরের বাতাস সবচেয়ে দূষিত। ঢাকার অবস্থান ২য়। তাই বলাই যায়, বৃষ্টি হওয়ায় ঢাকা শহরের পরিবেশ কিছুটা নির্মল হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ