পরিবেশ

দেশে আর শৈত্যপ্রবাহ আসবে না: আবহাওয়া অফিস

শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা জনজীবন
শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা জনজীবন

এবার ধীরে ধীরে শীত বিদায় নেবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। মেঘ বৃষ্টির পর তাপমাত্রা কিছু জায়গায় কমলেও নতুন করে শৈত্যপ্রবাহ আর দেখা যাবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে শীঘ্রই এটি কমে আসবে-বলছে আবহাওয়া অফিস। অফিস আরও জানায়,রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের বেলা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে জানান, ‘আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকবে। শৈত্যপ্রবাহ আর বাড়বে না। তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে।’

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্যুলেটিনের তথ্য অনুযায়ী, আজ শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ময়মনসিংহে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৬ ডিগ্রি দশমিক ৮ সেলসিয়াস, সিলেটে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১১ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ ছাড়া পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ