পরিবেশ

সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেন হাইকোর্ট

হাইকোর্ট
হাইকোর্ট

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১৩ প্রাণীর মৃত্যুর কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে দ্রুততম আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি বঙ্গবন্ধু সাফারি পার্কের ১১ জেব্রা, এক বাঘ ও এক সিংহের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা কেন অবৈধ হবে না মর্মে রুলও জারি করেন হাইকোর্ট।

বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, সাফারি পার্কের প্রকল্প পরিচালক, সহকারী বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, বন সংরক্ষক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ হাইকোর্টে রিট পিটিশনটি করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ