পরিবেশ

করোনার চেয়ে বিশ্বে বেশি মৃত্যু ঘটেছে পরিবেশ দূষণে

পরিবেশ দূষন
পরিবেশ দূষন

করোনা মহামারির কারণে গত দুই বছরে যত মৃত্যু ঘটেছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে পরিবেশ দুষণজনিত কারণে। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের পরিবেশ বিষয়ক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইতোমধ্যে দূষণমুক্ত পরিবেশকে মৌলিক মানবাধিকারের অন্তর্ভূক্ত করেছে। আগামী মাসে পরিষদের সভায় এই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। মঙ্গলবার তার খসড়া প্রকাশিত হয়েছে মানবাধিকার পরিষদের ওয়েবাসিইটে।

সেখানে বলা হয়েছে—কীটনাশক, প্লাস্টিক, ইলেকট্রনিক ও রাসায়নিক দুষণের কারণে গত দুই বছরে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ লাখ মানুষ, অন্যদিকে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছে প্রায় ৫৯ লাখ মানুষ।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো দূষণ প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, ‘পরিবেশ দূষণ ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণে সদস্য রাষ্ট্রসমূহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব যে ব্যার্থ— তা ইতোমধ্যে স্পষ্ট; এবং এই ব্যার্থতার কারণেই বিশ্ববাসীর একটি পরিষ্কার, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ পাওয়ার অধিকারের লঙ্ঘণ ঘটেছে ব্যাপকমাত্রায়।’

প্রতিবেদনে পলিথিন, নন-স্টিক হাঁড়ি-পাতিল ও সহজে নষ্ট না হওয়া রাসায়নিক দ্রব্য বিশ্বজুড়ে নিষিদ্ধ ঘোষনার আহ্বান জানানো হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে— এসব উপাদান মানবদেহে ক্যান্সারের পরিবেশ তৈরি করে।

প্রতিবেদনে বিশ্বের দুষণযুক্ত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সুপারিশ করা হয়েছে; আর যেসব এলাকার অবস্থা খুবই গুরুতর— সেসব এলাকার দরিদ্র, প্রান্তিক ও আদিবাসী লোকজনকে নিরাপদ জায়গায় স্থানান্তরের সুপারিশও করা হয়েছে।

আরও বলা হয়েছে, যেসব এলাকায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে— বর্তমান বিশ্বে সেসব এলাকা সবচেয়ে দুষিত অঞ্চলের মধ্যে অন্যতম।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান দূত মিশেলে ব্যাশেলেট ইতোমধ্যে পরিবেশ দূষণকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করেছেন।

তথ্য সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ