পরিবেশ

নিষিদ্ধ হচ্ছে বিষাক্ত ১৮টি কেমিক্যাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক

পরিবেশ দূষণকারী ১৮টি বিষাক্ত কেমিক্যাল দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সরকার হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, স্টকহোম কনভেনশন অন পারসিসটেন্ট অর্গানিক পলিউশনের (পিওপিএস) আওতায় ২০০৯ সালের কপ-৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কপ-৯ মেয়াদে ১৮টি বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় সারাবিশ্বে। বাংলাদেশও এটিকে সমর্থন করতে চাচ্ছে।

সচিব আরো জানান, বিষাক্ত এসব কেমিক্যাল নিষিদ্ধ করতে আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে সব ধরনের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, ইউনিভার্সিটি, বিজনেস কর্নারসহ সবার সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি যে বাংলাদেশে এ ১৮টি কেমিক্যাল ব্যবহার না হওয়ায় এগুলো নিষিদ্ধ করে দেয়া দরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ