পরিবেশ

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

মৃত ডলফিন। ছবি: সংগৃহীত
মৃত ডলফিন। ছবি: সংগৃহীত

মৃত কচ্ছপ ভেসে আসার একদিন পর আজ বুধবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে উঠলো মৃত ডলফিন। প্রায় ৬ ফুট লম্বার এটি ইরাবতী জাতের ডলফিন বলে জানা গেছে। যার লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এটি কম বয়সী বলে জানিয়েছেন স্থানীয় গবেষকেরা। জেলেরা বলছেন, ডলফিনটি দেখে মৃত মনে হচ্ছে না। কয়েক ঘন্টা আগে মারা গেছে বলে ধারণা করছেন জেলেরা।

আজ বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় মৃত ডলফিনটি প্রথমে দেখতে পান কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন।

পরে ডলফিন রক্ষা কমিটির অন্য সদস্যদের খবর দেন তিনি। মোবারক ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সৈকতে জোয়ারে ভেসে এটা সৈকতে এসেছে, তবে এটি বেশ কয়েক ঘণ্টা আগে মারা গেছে। এটার আকৃতির কোনো পরিবর্তন নেই, দেশে মনে হচ্ছে জীবিত।

কলাপাড়া উপজেলার ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকো-ফিশ ২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পার্থক্য থাকে। এর আগে গত বছর কিছু বয়স্ক ইরাবতী এসেছিল, আজকে বাচ্চা আসল।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পরই আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটিকে মাটিচাপা দিয়ে আসে। গতকাল একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে আসে, আজ এলো মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ