পরিবেশ

কালবৈশাখী ঝড় আর বজ্রপাতে ৫ জনের মৃত্যু

কালবৈশাখী ঝড়। ছবি: সংগৃহীত।
কালবৈশাখী ঝড়। ছবি: সংগৃহীত।

কালবৈশাখী ঝড় আর বজ্রপাতে সারাদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। শুধু হবিগঞ্জ ও সুনামগঞ্জেই নিহত হয়েছে বাবা-ছেলেসহ ৫ জন। বৃহষ্পতিবার ভোর থেকে সকাল ৯টার মধ্যে এই দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে আলাদা জায়গায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলায় বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের মেয়ে জুমা বেগম (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মকবুল মিয়া (৪৫) ও তার ছেলে মাসুদ মিয়া (১৪)।

পুলিশ জানা যায়, বৃহস্পতিবার ভোরে শাল্লা সদর উপজেলার নিজ বাড়ির পাশে হাওরে ধান কাটতে বের হন বাবা ও ছেলে। পরে হটাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হাওর ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ