পরিবেশ

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ১২

জাহাজ ডুবি। ছবি: সংগৃহীত।
জাহাজ ডুবি। ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে নোয়াখালীর ভাসানচর এলাকায় কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১২ নাবিক নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। কয়লা পানির সাথে মিশে যাওয়ায় ঐ এলাকায় পরিবেশ দূষণের আশঙ্কা করছেন কোস্টগার্ড।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাসানচর কোস্ট গার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাঙ্গিরার চর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে সাঙ্গুর কাছাকাছি এ জাহাজডুবির ঘটনা ঘটে।

তবে ঠিক কখন এ জাহাজডুবির ঘটনা ঘটে এ ব্যাপারে কেউ সঠিক কোনো তথ্য জানাতে পারেনি। এটি নোয়াখালীর সন্দ্বীপ হাতিয়ার মধ্যে পড়ে।

আব্দুল মোমিন আরো বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে রয়েছি। জাহাজে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। এ ছাড়াও কোস্ট গার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের দিকে এ জাহাজডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি এবং ডুবে যাওয়া জাহাজের সন্ধান মেলেনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ