পরিবেশ

সার কারখানার দূষিত পানি পানে ১৩ মহিষের মৃত্যু!

মারা যাওয়া মহিষের ছবি। সংগৃহীত।
মারা যাওয়া মহিষের ছবি। সংগৃহীত।

গরুর মৃত্যুর পর এবার মারা গেল ১৩টি মহিষ। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) বর্জ্যের বিষাক্ত পানি পানে এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে সিইউএফএল কারখানার পশ্চিমের মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১৪ এপ্রিল একই স্থানে দুটি গরুর মৃত্যুর হয়।

প্রতিবাদ জানাতে মৃত মহিষগুলো সিইউএফএল প্রধান ফটকের সামনে নিয়ে যান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বারশত ইউনিয়নের মাঝের চরে এলাকায় সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে স্থানীয় মো. ইলিয়াছ, মো. ইব্রাহীম ও নুর মোহাম্মদের ১৩টি মহিষ মারা যান। অভিযোগ উঠেছে, গতকাল শনিবার রাতে সিইউএফএল কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিষাক্ত বর্জ্য খালে অবমুক্ত করে।

খবর পেয়ে স্থানীয়রা মৃত মহিষগুলো নিয়ে কারখানার মূল ফটকের সামনে নিয়ে যান। পরে ক্ষতিগ্রস্তরা সার কারখানায় এ ব্যাপারে অভিযোগ করেন। ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মহিষের মালিকেরা।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, ‘সিইউএফএলের সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে এলাকাবাসীর ১৩ মহিষ মারা গেছে। আমরা বিষয়টি সার কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ আকারে জানিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে সিইউএফএল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছিল খালের পানি পান করে কয়েকটি মহিষের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ