পরিবেশ

ঢাকাসহ সারাদেশে গরম থাকবে আরও কিছুদিন

তীব্র গরম। প্রতীকী ছবি।
তীব্র গরম। প্রতীকী ছবি।

গত কয়েক দিন ধরে ঢাকাসহ সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম থাকবে। তবে অল্প সময়ের মধ্যেই সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দেশজুড়ে কালবৈশাখীও হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে—৪১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এ ছাড়া ঢাকায় ৩৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৩ দশমিক ৭, সিলেটে ৩৩ দশমিক ৫, রংপুরে ৩৪ দশমিক ৮, খুলনায় ৩৯ দশমিক ৩ এবং বরিশালে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, বৃষ্টির সম্ভাবনা না থাকায় আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনের সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হতে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ