গত কয়েকদিন সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অফিসও বলছে গরম থাকবে আরও কয়েকদিন। এরই মাঝে ঢাকাবাসীর জন্য এলো বড় দু:সংবাদ।রাজধানীর তাপমাত্রা পৌছে গেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দিনের সর্বোচ্চ এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, বৃষ্টির সম্ভাবনা না থাকায় আগামী দুই থেকে তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামনের সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটর। মঙ্গেলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫%, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে। ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্রতাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙ্গামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।