পরিবেশ

ঢাকায় ঝড়ের পূর্বাভাস

কালবৈশাখী ঝড়। ছবি: সংগৃহীত।
কালবৈশাখী ঝড়। ছবি: সংগৃহীত।

আজ (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের বেশ কয়েকটি অঞ্চলেও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আছে।

আবহাওয়ার অধিদপ্তরের তথ্য বলছে, ঝড়সহ বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল দিয়ে দেশের আকাশে মেঘমালা ঢোকায় এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এজন্য অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার। আজও বিকালের পর ঢাকায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ থেকে ১২টি জেলায়ও কালবৈশাখী হয়েছে বলে জানান ওমর ফারুক। সর্বোচ্চ গতিতে কালবৈশাখী ঝড় হয়েছে নওগাঁয়, ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে।

আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তররের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় তাপমাত্রা কমতেও পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ