পরিবেশ

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে -এদিন দিনব্যাপী বৃষ্টি হতে পারে। সোমবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গনমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, ঈদের একদিন পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহের বহু জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রাজধানীতে ঈদের দিন সকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম হতে পারে।। এদিন বিকেল ও রাতে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।’

গত রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝাড়ো হাওয়া বয়ে গেছে।’

এদিকে, সোমবার(২ মে) ভোর রাতে কালবৈশাখীর বৃষ্টি হয়েছে রাজধানীতে। ভোর পৌনে ৩টার দিকে শুরু হয় বৈশাখী ঝড়। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৫ দশমিক ৬, ময়মনসিংহে ৩৩ দশমিক ৩, চট্টগ্রামে ৩৫, সিলেটে ৩০ দশমিক ৭, রাজশাহীতে ৩৬, রংপুরে ৩১ দশমিক ২, খুলনায় ৩৫ দশমিক ৪ এবং বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ