পরিবেশ

আগামীকালও বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি। ফাইল ছবি।
বৃষ্টি। ফাইল ছবি।

আগে থেকেই ঈদের দিনে বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। ঘটলও তাই। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে বাধ সাধলো বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবারও সারাদেশে হানা দিতে পারে বৃষ্টি।

গত দুই দিন ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় থেমে থেমে হয়েছে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। বজ্রপাত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দূর্গাপুর গ্রামে। নানা-নানীর কবর জিয়ারত করতে যেয়ে মারা গেছেন ২২ বছর বয়সী মোহাম্মদ রনি।

বেশির ভাগ স্থানেই ঈদুল ফিতরের নামাজের পর বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। কোথাও কোথাও বয়ে যায় কালবৈশাখী ঝড়।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আজ দিনে ও রাতে সারাদেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামীকালও বৃষ্টি থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমা এবং বাংলাদেশ এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন,‘ দিনব্যাপী আকাশের এমন আচরণ দেখা যাবে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ