পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’

ঘুর্ণিঝড় আসানি। ছবি: সংগৃহীত।
ঘুর্ণিঝড় আসানি। ছবি: সংগৃহীত।

শুক্রবার বিকেলের দিকে হালকা বৃষ্টি হয়েছে রাজধানীতে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কিছু জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সেই ধারাবাহিকতায় আজও (শনিবার) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার রাজধানীসহ উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি দ্রুত নিম্নচাপে পরিণত হয়ে দু-তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (৮ মে) বিকেল নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, এটি ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেওয়ার পর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।

শনিবার (৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ‘এখন পর্যন্ত এটি সুস্পষ্ট লঘুচাপেই আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশেই অবস্থান করছে এবং সেখানে অবস্থান করেই আরও ঘণীভূত হচ্ছে। এখনও বঙ্গোপসাগরে আসেনি। বিষয়টি সার্বক্ষণিক আমাদের নজরদারিতে আছে। তবে আগামী ১০ থেকে ১২ মের মধ্যে উপকূলে আঘাত হানবে এটা নিশ্চিত।’

শুক্রবার বেলা তিনটা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে—৯৪ মিলিমিটার। দিনাজপুরে ৩২, বগুড়ায় ২৪ ও নঁওগায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টি হয়েছে চার মিলিমিটার। দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে—৩৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ