পরিবেশ

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় এই নির্দেশণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাই পরবর্তী নির্দেশের আগে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের একটি সতর্ক বার্তায় এ কথা বলা হয়। সেখানে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে, বইবে ঝড়ো হাওয়া। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে হবে ভারী বর্ষণ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন সারাদেশে বজ্রসহ ভারী ও মাঝারি বৃষ্টিপাত হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমায় বাড়তে পারে তাপমাত্রা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উপকূলীয় ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

২৪ ঘণ্টায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ