ফিচার

রাজনৈতিক সহিংসতার শিকার ৪১ শিশু

মানুষের জন্য ফাউন্ডেশন
মানুষের জন্য ফাউন্ডেশন

রাজনৈতিক সহিংসতা, অপহরণ, পাচার, বাল্যবিবাহ, ধর্ষণ, নির্যাতন, হত্যা ও আত্মহত্যাসহ ২৩টি ক্যাটাগরিতে ২০১৩ সালে এক হাজার ৭০২ জন শিশুর মৃত্যু হয়েছে। দেশের শীর্ষ ৬টি সংবাদপত্রের প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরে সংগঠনটি।

আজকের শিশু আগামীর কর্ণধার, সেই শিশুর প্রতি নিযার্তন, যৌন হয়রানি, অপহরণ, পাচার, বাল্যবিবাহসহ নানা বৈষম্যের মাত্রা দিন দিনই বেড়ে চলেছে। এর মধ্যে ২০১৩ সালে সব চেয়ে বেশি বেড়েছে শিশু অপহরণের সংখ্যা। গত বছর নতুন করে যুক্ত হয়েছে রাজনৈতিক সহিংসতায় শিশুদের ব্যবহারের ঘটনা। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এক হাজার ১০৪ জন শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৫০২ জন পানিতে ডুবে, ৪৮ জন বিদ্যুৎস্পৃস্ট হয়ে এবং রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ৪১ জন। সংবাদপত্রে নেতিবাচক ২৮৯৫ ও ইতিবাচক ১২৮৬টি প্রতিবেদন থেকে জানা গেছে।

গত বছর ২৬৭টি শিশু ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে মারা গেছে ১২ জন, গুরুতর আহত ২৩৯ জন। ১৬৬ শিশু বিভিন্ন কারনে আত্মহত্যা এবং ২৬৪ শিশুকে শারীরিক নির্যাতন করা হয়েছে। অপহরণের ঘটনা ঘটেছে ৯০টি এর মধ্যে ২ জন শিশুকে পরে হত্যা করা হয়।

সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আগামী ৩ বছরে ৪৫ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে বের করে নিয়ে আসার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। শিশুদের অবস্থার উন্নয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু বিষয়ক অধিদপ্তর করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ ব্যাংকে বাবা-ছেলের প্রথম অফিস, ছবি ভাইরাল

বেশ্যা ও বিদুষীর গল্প: বাংলাদেশি সমাজ বদলের ডাক

জীবনের সব রঙ মাখতে চান তাসনুভা

বিয়ে নিয়ে যা বললেন সেই মিলন

ম্যাকডোনাল্ডসের আইসক্রিম মেশিন কেন নষ্ট থাকে?

উত্তরপত্রে ‘মাসুদ ভালো হয়ে যাও’

হাত হারিয়েও সফল পৌলোমী

বাবা দিবস আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ