ফিচার

মুখ থুবরে পড়েছে হোসিয়ারী শিল্প

হোসিয়ারী শিল্প
হোসিয়ারী শিল্প

হরতাল-অবরোধের কারণে মুখ থুবরে পড়েছে নারায়ণগঞ্জের হোসিয়ারী শিল্প। কর্মহীন হয়ে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত প্রায় ১০ হাজার লোক। শীতের মৌসুমে ৩০০ কোটি টাকার শীতবস্ত্র মজুদ পড়ে আছে। প্রতিদিন লোকশান গুনতে হচ্ছে মালিকদের কয়েক কোটি টাকা। প্রবল হতাশায় কাটছে হোসিয়ারী পণ্য উৎপাদনকারি ও পাইকারি ব্যবসায়ীদের জীবন।

বেলা গড়িয়ে বিকেল। দিনের শেষেও কোন ক্রেতার দেখা মেলেনি। আগে শীতের মৌসুমে যেখানে ছিল ক্রেতাদের বিপুল সমাগম, এখন নেই কোন ক্রেতা।

নারায়ণগঞ্জ থেকে দেশের ৬৪টি জেলায় হোসিয়ারী পণ্য সরবরাহ হয়। এরমধ্যে নয়ামাটি, উকিলপাড়া, দেওভোগ এলাকার হোসিয়ারী শিল্পের মূল ঘাঁটি।

লাগাতার অবরোধ-হরতালের কারণে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার হোশিয়ারি মালিক-শ্রমিকরা। হরতালের কারণে প্রতিদিন নারায়ণগঞ্জে হোসিয়ারী শিল্পের এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হচ্ছে। এতে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন না, বিপুল পরিমাণ রাজস্বও হারাচ্ছে সরকার।

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পরিচালক সাব্বির আহমেদ সাগর বলেন, রাজনৈতিক সঙ্কটের কারণে জেলার এই ঐতিহ্যবাহী শিল্পে ধস নামার আশঙ্কা করছেন। আর এ শিল্প যেন হারিয়ে না যায় এমনটাই প্রত্যাশা হোসিয়ারী ব্যবসায়ীদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ ব্যাংকে বাবা-ছেলের প্রথম অফিস, ছবি ভাইরাল

বেশ্যা ও বিদুষীর গল্প: বাংলাদেশি সমাজ বদলের ডাক

জীবনের সব রঙ মাখতে চান তাসনুভা

বিয়ে নিয়ে যা বললেন সেই মিলন

ম্যাকডোনাল্ডসের আইসক্রিম মেশিন কেন নষ্ট থাকে?

উত্তরপত্রে ‘মাসুদ ভালো হয়ে যাও’

হাত হারিয়েও সফল পৌলোমী

বাবা দিবস আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ