ফিচার

ঈদ বাজারে জায়গা করে নিচ্ছে ভিনদেশি পোশাক

 ভিনদেশি পোশাক
ভিনদেশি পোশাক

ঈদ বাজার এখনো জমজমাট না হলেও এবারের বাজারে ফ্যাশন জগতে দেশীয় পোশাকের তুলনায় দেশের বাইরে থেকে আসা পোশাক ও থ্রী পিসের চাহিদাই বেশি। ঈদ উৎসবে বাহারি ডিজাইনের আর জমকালো কারকাজ করা পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। দেশীয় ফ্যাশন হাউজগুলোর ডিজাইনে সেভাবে বৈচিত্র না থাকা আর বেশি দামই ঈদ বাজারে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে জানালেন ক্রেতারা।

তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকেই দামের উর্ধ্বগতির কারণ বলে জানালেন বিক্রেতারা।

গত কয়েক বছরের মতো এবারও ঈদবাজারের ফ্যাশনে বিদেশি পোশাকের দাপট। চাহিদা বেশি থাকায় ভারতীয়-পাকিস্তানি থ্রীপিসে বাজার ভরা। বলিউডের সিনেমা, অভিনেত্রী আর সিরিয়ালগুলোর জনপ্রিয় চরিত্রের নামের পোশাক চলছে বেশ। গতবারের ফ্লোরাটাস, ক্যাটরিনা, ধুম-থ্রি'র পাশাপাশি এবার যোগ হয়েছে সারারা, কোটি, কিরণমালা। আর হাল ফ্যাশনের পালাজোর সঙ্গে তাল মিলিয়ে কামিজ-কুর্তার ডিজাইনেও এসেছে বৈচিত্র।

ক্রেতাদের নজর কাড়তে নানা নামে এসব পোশাক তুলে ধরছেন বিক্রেতাদের।

এদিকে, তুলনামূলকভাবে দাম একটু বেশি হওয়ায় এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি দেশীয় ফ্যাশন হাউজগুলোতে। উপকরণের ব্যয় ও উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এর কারণ বলে জানালেন বিক্রেতারা।

তবে কিছু কিছু ক্রেতা বরাবরের মতোই উৎসবে প্রাধান্য দিয়ে থাকেন দেশীয় পোশাককেই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ ব্যাংকে বাবা-ছেলের প্রথম অফিস, ছবি ভাইরাল

বেশ্যা ও বিদুষীর গল্প: বাংলাদেশি সমাজ বদলের ডাক

জীবনের সব রঙ মাখতে চান তাসনুভা

বিয়ে নিয়ে যা বললেন সেই মিলন

ম্যাকডোনাল্ডসের আইসক্রিম মেশিন কেন নষ্ট থাকে?

উত্তরপত্রে ‘মাসুদ ভালো হয়ে যাও’

হাত হারিয়েও সফল পৌলোমী

বাবা দিবস আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ