রাজধানীর তেজগাঁওয়ে বৃহস্পতিবার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু ও বৃদ্ধসহ সাত জন দগ্ধ হয়েছেন।
আহতরা হলেন: সফিউল আজম (৪৫), খলিলুর রহমান (৩৬), মাহমুদুল হাসান (৩৭), জহিরুল ইসলাম(৬০), আব্দুল লতিফ (৭০), মো. মাসুদ (২৫) ও মোতালেব(১২)।
দুপুর পৌনে ৩টার দিকের তেজগাঁও মহিলা কলেজের পাশের ওই দোকানে আগুন লাগে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, চারতলা ভবনের নিচতলায় একটি দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আর আহত সাত জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বলেন, দোকানে কোনো একটা কিছুর বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: