স্বাস্থ্য

বিএসএমএমইউতে খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ
খন্দকার মোশাররফ

অসুস্থ হয়ে পড়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে, কারা চিকিৎসকের পরামর্শে খন্দকার মোশাররফকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।

বিদেশে অর্থপাচারের মামলায় এ বছরের ১২ মার্চ গ্রেপ্তার হন বিএনপির এ নেতা। পরে তাকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ