স্বাস্থ্য

ডিএমসিতে ছাত্রলীগের হামলা, জরুরি বিভাগে সেবা বন্ধ

ডিএমসি
ডিএমসি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসি) জরুরি বিভাগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের এক ছাত্রলীগ নেতার সমর্থকরা ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগে সব ধরনের সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজের মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সকাল সাড়ে ১১টার দিকে জসিম ও আশিকুল নামে দুজন হাসপাতালে যান। তারপর তারা হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের লিফটে ওঠেন। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায় তাদের দুজনকে মারপিট করেন চিকিৎসকরা। এতে জসিমের মাথা ও ঠোট কেটে যায়। পিঠে গুরুতর আঘাত পান আশিকুল। তাদেরকে হাসপাতালের ক্যজ্যুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এ ঘটনার জের ধরে দুপুর সোয়া ১টার দিকে মিরাজের সমর্থক শহীদুল্লাহ হলের ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী লাঠি ও রড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায়। ৩-৪ মিনিট জরুরি বিভাগের জানালার গ্লাস ভেঙে চলে যায় তারা।

এসময় আতঙ্কে হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন। এ ঘটনার পর থেকে জরুরি বিভাগে সব ধরনের সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজ্জাম্মেল হক জানান, আহত জসিম ও আশিকুলকে হাসপাতালের ক্যজ্যুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ