চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ২য় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। সেইসঙ্গে বন্ধ রয়েছে বহির্বিভাগের চিকিৎসাসেবাও।
এতে চরম ভোগান্তি পড়েছেন রোগীরা। চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। নার্স ও ওয়ার্ড বয় দিয়ে সাময়িকভাবে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা।
অনেকে রোগী গুরুতর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে গেলেও চিকিৎসক না থাকায় তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। আর বহির্বিভাগে চিকিৎসাসেবার জন্য টিকিট বিক্রিও বন্ধ রয়েছে। এদিকে, রোগীদের জন্য চিকিৎসাসেবা চালু রাখার দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেছে স্বাস্থ্য আন্দোলন নামের একটি সংগঠন
সকালে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে আন্দোলনকারীরা তাদের ওপর চড়াও হন।
গত শনিবার রাতে রাজধানীর চাঁনখারপুলে মেডিকেলের এক চিকিৎসককে বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। এর প্রতিবাদে রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেয় চিকিৎসকরা।