আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীমকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢামেক থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নেয়া হয়।
সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমের ওপর দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় তার বাম হাত গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় এনামুল হক শামীমকে প্রথমে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেন, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।
এনামুল হককে দেখতে যান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস ও নসাৎ করতে চায় তারাই এ ঘটনা ঘটিয়েছে।