স্বাস্থ্য

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার নিরব

ফল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

গোলটেবিল বৈঠক
গোলটেবিল বৈঠক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আশ্বাসের পরিপ্রক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ফল ব্যবসায়ীরা। শনিবার রাজধানী বাদামতলী পাইকারি ফলের আড়তের সামনে মানববন্ধন শেষে এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এদিকে, রাজধানীতে খাদ্যে বিষাক্ততা ও বিদ্যমান আইনসমূহ শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ও কেন্দ্রীয় খেলাঘর আসর।

কেন্দ্রীয় খেলাঘরের সভাপতি প্রফেসর মাহফুজা খানম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মান রক্ষায় সরকারের একাধিক প্রতিষ্ঠান থাকলেও নেই সমন্বয় তবে রয়েছে সরকারের নিরবতা।

রাজনৈতিক সদিচ্ছার অভাবেই খাদ্যের ভেজাল দূর হচ্ছে না— এ কথা উল্লেখ করে তিরি আরো বলেন, এখনই এ অপরাধ চক্রকে নির্মূল করা না হলে এর ফলাফলের দায় রাষ্ট্রকে বহন করতে হবে।

ফলে ফরমালিন রোধে ঢাকা মহানগরীর আটটি চেকপোস্টে ১১তম দিনেও অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিন পুলিশ (ডিএমপি)।

তবে ফরমালিন বিরোধ অভিযানের নামে হয়রানি করা হচ্ছে তাদের— ফরমালিন পরীক্ষার যন্ত্রের মান নিয়েও প্রশ্ন তোলেন ফল ব্যবসায়ীরা।

সদ্য গাছ থেকে পেরে আনা কয়েকটি আমে ফরমালিনের মাত্রা পরীক্ষা করে দেখা যায় আমগুলোতে বোটাযুক্ত অবস্থায় ফরমালিনের মাত্রা ০.২৮ পিপিএম আর বোটাছাড়া এর মাত্রা ৭৯.০৭ পিপিএম। ফরমালিনের সহনীয় মাত্রা ০.১৫ পিপিএম।

ফল ব্যবসায়ীদের অভিযোগ যে, ফরমালিন পরীক্ষার যন্ত্র মান ভালো নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ