চুয়াডাঙ্গায় এখনো কমেনি ডায়রিয়ার প্রকোপ। শুক্রবার ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়ে আরো শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসারত রোগীর সংখ্যা দেড় হাজারে পৌঁছেছে। অনেকেই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে গঠিত দুইটি মেডিকেল টিম তাদের পরিদর্শন এখনো অব্যাহত রেখেছে।
ডায়রিয়ার কারণ অনুসন্ধানে সরবরাহ করা পানি পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
গত ১ আগস্ট হঠাৎ করেই চুয়াডাঙ্গা পৌর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: