স্বাস্থ্য

ইবোলা নিয়ে আতঙ্কের কিছু নেই

বিএসএমএমইউ
বিএসএমএমইউ

ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। সোমবার মিলন হলে ‘ইবোলা ভাইরাস আতঙ্ক: আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে চিকিত্সকেরা এ কথা বলেন।

বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, তারা সচেতনতার সঙ্গে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন। রোগটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।

সেমিনারে অন্যতম বক্তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এম মুশতাক হোসেন বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল এ ব্যাপারে প্রস্তুত রয়েছে।

এছাড়া উপজেলা পর্যায়ে এর জন্য প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। কারো শরীরে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা যাওয়া মাত্রই রোগতত্ত্ব আইইডিসিআরকে জানাতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

সেমিনারে আরো বলা হয়, ইবোলা ভাইরাস রোগী থেকে চিকিত্সক, নার্স ও অন্যান্য মানুষের মধ্যে খুব সহজে বিস্তার লাভ করে। তাই নমুনা সংগ্রহ ও গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ