হজ যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থ শরীরে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশে চালু করেছে মাসব্যাপি ফ্রি চিকিৎসা ও তথ্য সেবাকেন্দ্র।
বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে এ ফ্রি চিকিৎসা ও তথ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ডা. এম আর খান।
সৌদি আরবের আবহাওয়া ও পরিবেশগত কারণে হজ যাত্রীরা যাতে পেটে পীড়া, সর্দি-কাশি, জ্বর, আমাশয়সহ নানা রোগে অসুস্থ না হন সেজন্য চিকিৎসাকেন্দ্র থেকে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হবে। ২ জন চিকিৎসকসহ মোট ১০জনের টিম হজযাত্রীদের মাঝে এ সেবা অব্যাহত রাখবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: