প্রাণঘাতী ভাইরাস ইবোলা এখন পশ্চিম আফ্রিকার গিনিয়া, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রাজধানীতে প্রবেশ করে দ্রুতই ছড়িয়ে পড়ছে-এমনই তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির ডেপুটি প্রধান ব্রুস আইলওয়ার্ড জানিয়েছেন, ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার এ ৩টি রাষ্ট্রের প্রায় ৭০% মানুষের প্রাণহানি হয়েছে। এখন প্রাণঘাতী এ দেশগুলোর রাজধানীতেও ছড়িয়ে পড়ছে। এমনকি ১২ দিন আগের চেয়েও বর্তমান পরস্থিতি খুবই নাজুক বলেও মন্তব্য করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থার এই ডেপুটি।
মহামারী এ রোগ নির্মূলে আরো সহায়তা জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন করেছে আক্রান্ত এসব দেশ। পশ্চিম আফ্রিকায়ার ইবোলায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪ হাজারের মতো মানুষ। পাশাপাশি এ রোগে আক্রান্ত অন্যান্য রোগীদের মধ্যে রয়েছে দুই শতাধিক স্বাস্থ্যকর্মী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: