স্বাস্থ্য

ইবোলা সনাক্তকরণে থার্মো স্ক্যানার বসানো হবে

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

ইবোলা ভাইরাস সনাক্তকরণের জন্য বিমান, নৌ ও স্থল বন্দরগুলোতে আগামী ১০/১৫ দিনের মধ্য থার্মো স্ক্যানার মেশিন বসানো হবে। বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে ব্যবহারের জন্য স্বাস্থ্যসেবার বিভিন্ন মেডিকেল সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ইবোলা ভাইরাস বিষয়ে সচেতন ও সতর্ক আছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নতি হয়েছে অথচ বিএনপি-জামাত জোট রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দিয়েছিল।

এ সময় ওমরন প্রতিষ্ঠান এ জন্য ২ হাজার ব্লাড প্রেসার মাপার যন্ত্র, এক হাজার গ্লুকোজ মাপার যন্ত্র নির্বাচিত সেরা ৭টি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের হাতে এ সব যন্ত্রপাতি তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ