স্বাস্থ্য

বিএসএমএমইউতে ওটি কমপ্লেক্সে ২৭টি অস্ত্রোপচার কক্ষ চালু

বিএসএমএমইউ
বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৪টি বিভাগের জন্য ২৭টি অস্ত্রোপচার কক্ষ নিয়ে চালু হলো ওটি কমপ্লেক্স। পাশাপাশি চালু হয়েছে ২১টি আইসিইউ বেড সম্বলিত অত্যাধুনিক আইসিইউ কমপ্লেক্স। শনিবার সকালে বিএসএমএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

উপাচার্য, বিএসএমএমইউ ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, সব সুযোগ-সুবিধার মাধ্যমে রোগীর চাপ কমানোর পাশাপাশি তাদের উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক, কান, গলা, ইউরোলজি, চক্ষু, গাইনিসহ ১৪টি বিভাগের জন্য ছিল ১৬টি অস্ত্রোপচার কক্ষ। রুগির সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের যথাযথ সেবা দেয়াটা কষ্টকর হয়ে যেতো। এ অবস্থায় সেবার মান উন্নয়নের জন্য ২৪টি অস্ত্রোপচার কক্ষ নিয়ে চালু হলো ওটি কমপ্লেক্স। পাশাপাশি চালু হয়েছে ২১টি আইসিইউ বেড সম্বলিত অত্যাধুনিক আইসিইউ কমপ্লেক্স।

এছাড়াও, হাসপাতালের কেবিন ব্লকের ৮ তলায় ২৭টি পোস্ট অপারেটিভ রুম ও ১৬টি এইচডিইউ বেড চালু করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ