কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেকে) অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিনের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তার পদত্যাগের দাবিতে আন্দোলনের ২য় দিনে অবস্থান ধর্মঘট, ক্লাসসহ সকল ধরনের পরীক্ষা বর্জন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ান ঘোষণা দেন প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।
গত মঙ্গলবার এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রের ওপর প্রহার করার প্রতিবাদে এ আন্দোলন শুরু করেন তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: