বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। শুক্রবার ‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ এ প্রতিপাদ্যে নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর শাহাবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে র্যা লী বের করা হয়। এরপর ম্যারাথন দৌড়ের আয়োজন কারা হয়।
এসময় প্রফেসর ডা.এ কে আজাদ ডায়বেটিস নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। ডায়াবেটিস আক্রান্ত মানুষের পাশে সমাজের বিত্তবান মানুষকে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
ডায়বেটিস আক্রান্ত মানুষের জন্য সরকারের তহবিল আরো বাড়াতে হবে বলেও জানান এ কে আজাদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: