কমিটি গঠনকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে মঙ্গলবার কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
গত ১৩ নভেম্বর মোজাহিদুল হাসানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
এ কমিটি নিয়ে ওইদিন রাতেই ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ বাধে। পরে ১৫ নভেম্বর আশরাফুল রহমানকে সভাপতি করে নতুন আরেকটি কমিটির অনুমোদন দেয়া হয়।
এরই জের ধরে বিলুপ্ত কমিটি ও নতুন কমিটির নেতাকর্মীদের মধ্যে সকালে সংঘর্ষ বাধে। এসময় কলেজের ডা. ইউসুফ আলী ছাত্রাবাসের দুটি ভবনে ভাঙচুর চালানো হয়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: