স্বাস্থ্য

ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৪২০ জনে: হু

ইবোলা
ইবোলা

বিশ্বের আটটি দেশে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ হাজার ৪শ’ ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ের মধ্যে মহামারি এ রোগে মোট ১৫ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

শুক্রবার জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে ৫ হাজার ১৭৭ জনের মৃত্যু ও ১৪ হাজার ৪১৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা এ ভাইরাসে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। তারা জানায়, এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ।

বিশ্বের ইবোলা সংক্রমিত দেশগুলোর মধ্যে গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনের অবস্থা সবচেয়ে শোচনীয়।

হু বুধবার জানায়, মোট ৫৮৪ জন স্বাস্থ্য কর্মী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৩২৯ জন মারা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ