স্বাস্থ্য

ইবোলা ভ্যাকসিনের প্রথম পরীক্ষা সফল

ইবোলা
ইবোলা

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানবদেহে ভ্যাকসিনের প্রথম পরীক্ষা সফল হওয়ার দাবি করেছেন গবেষকরা।

তারা বলছেন, এ ভ্যাকসিনটি নিরাপদ এবং এটি ব্যবহারের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইবোলা ভাইরাসকে সনাক্ত করে তা মোকাবিলা করতে পারবে। প্রতিষেধকটি ব্যবহারের পর বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে জানান গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, গবেষণাগারে ২০ জন মানুষ এ ভ্যাকসিনের পরীক্ষায় অংশ নেয়।

বুধবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষামূলক এ ভ্যাকসিনটি তৈরি করছে ব্রিটিশ ওষুধ কোম্পানি গ্ল্যাক্সো স্মিথ অ্যান্ড ক্লাইন।

২০১৫ সালের শেষ দিকে এটি বাজারজাত করার চেষ্টা করছে কোম্পানিটি। প্রাণঘাতী ইবোলা সংক্রমণে এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ