স্বাস্থ্য

পেট্রোল বোমায় সন্তানসহ দগ্ধ স্কুল শিক্ষিকা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়

বার্ন ইউনিট
বার্ন ইউনিট

বিএনপির ডাকা হরতাল শুরুর আগে রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই সন্তানসহ দগ্ধ স্কুল শিক্ষিকা শামসুন্নাহার হাসাপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। রাজধানীর কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে গুরুতর আহত তিন জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়ের চিকিৎসার জন্য হাতিয়া থেকে ঢাকা আসেন স্কুল শিক্ষিকা শামসুর নাহার। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে তানজিমুল হক অয়নকে সঙ্গে নিয়ে বিকেলে শান্তিনগরে মেয়েকে ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে মিরপুর ভাইয়ের বাসায় ফেরার পথে কাজীপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় মারাত্মক দগ্ধ হন শামসুন নাহার ও তার ছেলে। মেয়েও সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে তাদের।

তারা এখনো বিপদমুক্ত নন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ