স্বাস্থ্য

অবরোধের আগুনে দগ্ধ মুরাদ আর নেই

অবরোধের আগুনে দগ্ধ
অবরোধের আগুনে দগ্ধ

অবরোধের আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চির বিদায় নিয়েছেন বাসের হেলপার মুরাদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছরের এই যুবককে রোববার সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, গত বুধবার মধ্যরাতে যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দেয়া হয়। তার মধ্যে একটিতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন মুরাদ।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, আগুনে তার শরীরের ৩৭% পুড়ে গিয়েছিল।

ঘটনার পর প্রথমে মুরাদকে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে অবস্থার অবনতি হলে পরদিন রাতে মুরাদকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন বলে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আলী মোর্তজা জানান।

মুরাদ মাগুরার মুহাম্মদপুর উপজেলার আউনআড়া গ্রামের তোরাব মোল্লার ছেলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ