স্বাস্থ্য

নওগাঁয় নিপা ভাইরাসে শিশুসহ ৩ জনের মৃত্যু

নিপা ভাইরাস
নিপা ভাইরাস

নওগাঁর মান্দা উপজেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ২ শিশুসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকার মহাখালীর আইসিডিডিআরবিতে মৃতদের লালা, রক্ত ও থুথু পরিক্ষায় নিপা ভাইরাস সনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মৃতদেহে নিপা ভাইরাস পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহারুল ইসলাম।

এদিকে, আক্রান্তদের সংস্পর্শে আসায় আরো ৩৯ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কমকর্তাকে কারণ দর্শানের নোটিশ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের মেডিকেল টিম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ