স্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস আজ

ক্যান্সার দিবস
ক্যান্সার দিবস

বিশ্ব ক্যান্সার দিবস আজ। বুধবার ‘সমাধান নাগালের মধ্যেই’ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।

দেশে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, শতকরা ৬০% ক্যান্সার দেখা দিচ্ছে শুধু তামাকের কারণেই। ধূমপান বা তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বাড়ানো ছাড়া ক্যান্সার প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন তারা।

পৃথিবীর অন্যতম মরণব্যাধি ক্যান্সার। প্রাথমিক অবস্থায় সাধারণত ধরা না পড়ায় এবং আজ পর্যন্ত সেভাবে কার্যকর কোনো ওষুধ আবিস্কার না হওয়ায়- নিয়ন্ত্রণ করা গেলেও এ রোগে মৃত্যু এড়ানো কঠিন।

প্রতিবছরই সারা বিশ্বের মত বাংলাদেশেও বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। ব্যয়বহুল চিকিৎসার কারণে পথে বসার যোগাড় হয় রোগী ও তার পরিবার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেস উদ্দিন বলেন, শতকরা ৬০% ক্যান্সারের পেছনেই দায়ি থাকে ধূমপান। ক্যান্সারে প্রতিরোধে তাই ধূমপান বা তামাকবিরোধী প্রচারণা বাড়িয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপর জোর তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ