রাজধানীর রামপুরায় বাসে অবরোধকারী ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ বাপ্পী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন।
রোববার বার্ন ইউনিটের চিকিৎসক বলেন, বাপ্পী বাসের হেলপারের কাজ করতেন। তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
গত ১২ ফেব্রুয়ারি রামপুরায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছোড়ে অবরোধকারীরা।
প্রায় দেড় মাস ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ- হরতাল চলছে। এরইমধ্যে পেট্রোলবোমায় ৫৬ জন মারা গেছেন। আজ যোগ হলেন আর একজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: