স্বাস্থ্য

পেট্রোলবোমায় দগ্ধ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

গত ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গাউসিয়া এলাকায় বাসে দুর্বৃত্তরা দেয়া পেট্রোলবোমায় দগ্ধ ট্রাক হেল্পার শাকিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা গেছেন। শনিবার বিকেল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রূপগঞ্জের তারাবো এলাকায় পিকআপ ভ্যানে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ কবির হোসেন সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় আরো ৫ জন দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে ভোলতা গাউছিয়া এলাকা থেকে টেক্সটাইল মিলের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে একটি পিকআপ ভ্যানে করে ঢাকার পোস্তগোলার দিকে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। ভ্যানটি তারাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা ছোড়ে মারে। এতে ৫ জন দগ্ধ হন। কবির হোসেন লাফ দিয়ে নামতে গিয়ে আঘাত পান।

এ সময় দগ্ধরা হলেন: আব্দুস সালাম (২৫), মো. হেলাল (৩৫), মো. রাশেদ (২৭), বিল্লাল হোসেন (২৬) ও মো. সোহেল (২২)।

পরে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ও কবিরকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তারা সবাই শ্রমিক বলে জানা গেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, একটি টেক্সটাইল মিলের ত্রিপলে ঢাকা মালামাল নিয়ে পিকআপ ভ্যানটি ঢাকার যাত্রাবাড়ির দিকে যাচ্ছিলো। ত্রিপলের উপরে মালামাল আনলোড করার জন্য শ্রমিকরা বসা ছিলেন।

এ সময় পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। ফলে পিক আপ ভ্যানের উপরে থাকা ৫ জন দগ্ধ হন। আরো দুই জন আতঙ্কে নামতে গিয়ে আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরপরই এলাকাবাসী ও বাসচালকের সহায়তায় দগ্ধ ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

একদিনে রেকর্ড ৮৫৭ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

করোনায় চারজনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

ঢাকার পর ডেঙ্গু বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৫৬

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

‼️ আপনাদের থেকে একটা সাহায্য দরকার ‼️‼

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ৩৪৪ জন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ